ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি ভাঙচুর ও আগুন
[Web-Dorado_Zoom]

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সামনে একটি ট্রাক ভাঙচুর ও ওষুধ বহনকারী গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে থানা সংলগ্ন শহরের টাউন খালের পাড়ে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা টাউন খালের পাড়ে রাখা একটি ট্রাকে ককটলে হামলা করে এবং ভাঙচুর করে। এছাড়া একই সময়ে তারা এসিআই ফার্মাসিউটিক্যালসের ওষুধ বহনকারী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
« বেগম খালেদা জিয়াকে গৃহ বন্ধী করে রাখার প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জয়-পরাজয়ের লড়াই »



















