Main Menu

হেফাজতের মিছিল-সমাবেশ

[Web-Dorado_Zoom]
প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। জুম্মার নামাজের পর  হেফাজতের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জড়ো হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় তোফায়েল আজম মনুমেন্টের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মাওলানা এরশাদ, মুফতি এনামুল হাসান, মাওলানা খালেদ ফায়েজল্লাহ, হাফেজ খায়রুল ইসলাম, হাফেজ জুনায়েদ, মাওলানা শরীফ, সিরাজুল মুনির, মাওলানা ইসমাঈল প্রমুখ।
সমাবেশ বক্তারা আল্লাহ ও রাসুল (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তি, হেফাজতের আমীর মাওলানা আহমদ শফীর বিরুদ্ধে ব্যাঙ্গ চিত্র ও কটুক্তির প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি ও হেফাজত ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন করতে সরকারের প্রতি দাবি জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares