Main Menu

জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদের মৌলভী পাড়াস্থ বাসভবনে ককটেল বিস্ফোরন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন জায়গায় বিরামহীন ককটেল বিস্ফোরন

শামীম উন বাছির:  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদের মৌলভী পাড়াস্থ বাসভবনে ককটেলের বিস্ফোরন ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরন মতে জানা যায়, আগে থেকে ওৎ পতে থাকা দুই তরুন রাত সাড়ে ১১ টার সময় হারুন আল রশিদের মৌলভী পাড়াস্থ বাসভবনে বিকট শব্দে ককটলের বিস্ফোরন ঘটায়। এর পর একটি এফ জেড  মটর সাইকেল দ্রুত স্হান ত্যাগ করে। এ সময় এডঃ হারুন আল রশিদ বাস ভবনে অবস্হান করছিলেন। ঘটনার সময় এখানে কোন টহল পুলিশকে দেখা যায়নি। জানা গেছে, টহল পুলিশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্হান করছিল।  এদিকে এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু জানান, ঘোল পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিরোধী দল। জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল রশিদের বাসায় ককটেল বিস্ফোরন দলের অন্ত:কোন্দল জেরের বহি প্রকাশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares