Main Menu

ফিল্মী স্টাইলে ৫ লক্ষ টাকা ছিনতাই, আহত এক

[Web-Dorado_Zoom]



প্রতিবেদক : শহরের কাজীপাড়া পিটিআই স্কুল এলাকায় দিন দুপুরে ফিল্মী স্টাইলে ৫ লক্ষ টাকা ছিনতাইের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানী ঢাকার বাদামতলী এলাকার ফল ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম ফল বিক্রির টাকা আদায়ের জন‌্য ব্রাহ্মণবাড়িয়ায় আসে। বিকেলে আদায়কৃত টাকাসহ পৈরতলা বাসষ্ট্যান্ডে যাওয়ার পথে পিটিআই স্কুল এলাকায় পৌছুলে তিনটি মটর সাইকেল তাদের রিক্সার গতিরোধ করে, এবং ব্যাগভর্তি ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা শহরের কাজী পাড়ার অপর এক ব্যবসায়ী সুমন মিয়া (৩৫) গুরুত্ব আহত হয়েছে।

সদর মডেল থানার শহর উপ-পরিদর্শক বেলাল আহমেদ জানান, এ ঘটনার তদন্ত চলছে। শীঘ্রই ছিনতাইকারীদের গ্রেফতার করা সম্ভব হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares