শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নাসিরনগরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
|
নাসিরনগর প্রতিনিধি: আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩০টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। পূজা মন্ডপ গুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিনরাত চলছে কাজ। ইতিমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পযার্য়ে রয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জর কাজ। পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। |




















