ব্রাহ্মণবাড়িয়া মহিলা সরকারী কলেজের শিকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-মাঃ
|
শামিম উন বাছির: ব্রাহ্মণবাড়িয়া মহিলা সরকারী কলেজের শিক্ষকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা আন্দোলনে নামে। ‘দুর্নীতিমুক্ত কলেজ চাই, স্বাধীন ভাবে পড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শিার্থী তানজিনা, স্মৃতি, মুন্নি, সাজেদা, কানিছ ফাতেমার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাবের সামনে এসে মানববন্ধন করে।
|





















