Main Menu

নবীনগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

এস.এ.রুবেল:  ট্রলার ডুবির ২৪ ঘন্টা পর নিখোঁজ দুই জনের লাশ গতকাল বুধবার রাতে কুড়িঘর বিল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। উদ্ধারকৃতরা হচ্ছে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত দিদার আলীর ছেলে আরজু মিয়া (৬২) ও একই ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে জিলু মিয়া (৩৫)। লাশ উদ্ধার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাইশমোজা গরুর বাজার থেকে গরু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ভৈরবনগর ও মেরাতলি মোড়ে তিতাস নদীতে আকষ্মিক বাতাসে গরু বোঝাই ট্রলারটি ডুবে গেলে ২৪টি গরু মারা যায় এবং দুই ব্যাক্তি নিখোঁজ হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares