|
এস.এ.রুবেল: ট্রলার ডুবির ২৪ ঘন্টা পর নিখোঁজ দুই জনের লাশ গতকাল বুধবার রাতে কুড়িঘর বিল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। উদ্ধারকৃতরা হচ্ছে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত দিদার আলীর ছেলে আরজু মিয়া (৬২) ও একই ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে জিলু মিয়া (৩৫)। লাশ উদ্ধার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আছে। |