আশুগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক ॥ আহত ৪
|
প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে বুধবার দুপুর ২টার দিকে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা(৩০) এক পুরুষ ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় আরো ৪জন আহত হয়। নিহতের কোন পরিচয় পাওয়া যায় নি। গুরুতর আহতরা হলো আশুগঞ্জ উপজেলা খড়িয়ালার ইনুমিয়া(৫৫), সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের সিএনজি চালক জামাল মিয়া (৩৫), একই এলাকার হানিফ(১২),হেকিম মিয়া(৫৫)। |




















