The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত এক ॥ আহত ৪

প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে বুধবার দুপুর ২টার দিকে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা(৩০) এক পুরুষ ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় আরো ৪জন আহত হয়। নিহতের কোন পরিচয় পাওয়া যায় নি। গুরুতর আহতরা হলো আশুগঞ্জ উপজেলা খড়িয়ালার ইনুমিয়া(৫৫), সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের সিএনজি চালক জামাল মিয়া (৩৫), একই এলাকার হানিফ(১২),হেকিম মিয়া(৫৫)।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা(তদন্ত) মহিউদ্দিন জানান, বুধবার দুপুর ২টায় দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড থেকে আশুগঞ্জগামী একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে সিএনজি যাত্রী অজ্ঞাতনামা (৩০) এক পুরুষ ঘটনাস্থলে  মারা যায়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচরে যায়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version