ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ দলের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে।জামায়াতের রোকনসহ আটক ৭
|
সুমন নূর : বুধবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। আটক হওয়া সাতজনের মধ্যে হাবিবুর রহমান হাবিব (৩৬) বিজয়নগর উপজেলা জামায়াতের রোকন। বাকিরা সবাই বিএনপির কর্মী। |




















