Main Menu

কসবায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরোদ্ধে মিথ্যা মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতারি পরোয়া জারির প্রতিবাদে এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় তত্বাবধায়ক সরকার পুন:র্বহালের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৮ মে) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধিনতা চত্বরে এসে সমবেত হয়ে সমাবেশ করে। সমাবেশে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকলিল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম ভুইয়া, পৌর বিএনপি সভাপতি মো. আশ্রাফ আলী, উপজেলা যুবদল সভাপতি উসমান হারুনুর রশীদ শাহিন, সাধারণ সম্পাদক, মো. কামাল উদ্দিন, ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মাসুদুল হক ভুইয়া দীপু, সাংগঠনিক সম্পাদক সিদ্দীকুর রহমান বাবু প্রমুখ ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares