আখাউড়ায় লাকড়ির দোকান থেকে দেশীয় রিভলবার উদ্ধার
|
পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর হোসেন ধরখার বাসষ্ট্যান্ডের অদুরে ইকবাল ট্রেডার্স নামের একটি লাকড়ির দোকানে অভিযান চালিয়ে অবৈধ এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এসময় ওই দোকানের মালিক ধরখার ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখাউড়া থানার তালিকাভূক্ত সন্ত্রাসী শেখ ইকবাল ও তার সহযোগী পনির ভূইয়াকে ধরতে পারেনি পুলিশ। |




















