The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় লাকড়ির দোকান থেকে দেশীয় রিভলবার উদ্ধার


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাসষ্ট্যান্ড থেকে দেশীয় রিভলবার উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে স্থানীয় সন্ত্রাসী শেখ ইকবালের লাকড়ির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় এ রিভলবারটি উদ্ধার করা হয়।  
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার রিভলবার উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন।

পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর হোসেন ধরখার বাসষ্ট্যান্ডের অদুরে ইকবাল ট্রেডার্স নামের একটি লাকড়ির দোকানে অভিযান চালিয়ে অবৈধ এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। এসময় ওই দোকানের মালিক ধরখার ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখাউড়া থানার তালিকাভূক্ত সন্ত্রাসী শেখ ইকবাল ও তার সহযোগী পনির ভূইয়াকে ধরতে পারেনি পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version