Main Menu

জেলা শিল্পকলা একাডেমির সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে  ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কর্মশালার শেষ দিনে শনিবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো:আজাদ ছাল্লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো:মনিরুজ্জামান পিপিএম।

 

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির সদস্য সচিব রাশেদ হোসেন চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য ও প্রশিক্ষক পীযুষ কান্তি আর্চায, পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মো:মনির হোসেন, প্রশিক্ষক এনায়েত এ মওলা জিন্নাহ এবং প্রশিক্ষনার্থীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সঞ্জিব সুত্রধর। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষনে ৮০ জন প্রশিক্ষণার্থী নেয়। প্রশিক্ষণার্থীরা পর পর পাঁচটি সমবেত কন্ঠে জাগরণের গান গেয়ে শিল্পকলা একাডেমিতে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন। পরে  প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ তুলে দেন।
জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার তার বক্তৃতায় বলেন, মহান মুক্তিযুদ্বের সময় জাগরনের গান মুক্তিযোদ্বাদের যেভাবে সম্মুখ সমরে ঝাপিয়ে পড়তে উজ্জিবিত করেছিল তেমনি ভাবে বর্তমানেও সকল প্রকার কুপমন্ডুকতা ও মুক্তিযুদ্বের চেতনা বিরোধী অপ-শক্তির সাথে লড়াইয়ে অনুপ্রেরনা হিসেবে কাজ করবে।শিল্পকলা একাডেমি নতুন প্রজন্মকে জাগরনের গান প্রশিণের ব্যবস্থা করে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।তিনি আরো বলেন  ভাল শিল্পী হতে হলে প্রশিক্ষনের বিকল্প নাই।
পুলিশ সুপার মো:মনিরুজ্জামান বলেন, জাগরনের গান মুক্তিযুদ্বের চেতনাকে আরো শাণিত করে আমাদের সামনে উপস্থাপন করে।যেকোন শংকায় জাগরনের গান জেগে উঠার শক্তি।তাই এ গানগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ভুইয়া।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares