Main Menu

বিজয়নগরে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি॥ শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, সকাল প্রায় সাড়ে ১১টায় উপজেলার সাতবর্গ এলাকার রামপুর ব্রীজের সন্নিকটে হবিগঞ্জের বাহুবল উপজেলার বানিয়াহাটি এলাকার কাপড় ব্যবসায়ী মানিক দাস (৪৫) এর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করে। স্থানীয় সূত্র জানায়, মানিক দাস শুক্রবার ব্যবসার কাজে কাপড় আনার জন্য নরসিংদীতে যান। রাত প্রায় ১০টার পর থেকে তার পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করতে পারছিলনা। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares