Main Menu

আখাউড়ায় অগ্নিকান্ডে ৪টিঘরসহ নগদ ২৫ লক্ষ টাকার ক্ষতি

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির ৪টি ঘর ভস্মীভূত হয়ে যায়। নগদ ২৫ লক্ষ টাকা, স্বর্ণালঙ্কারসহ ঘরের টিভি, রেফ্রিজারেটর ও সকল আসবাব পত্র পুড়ে ছাই হয়ে গেছে। রাত ৩টার দিকে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানালেও আব্দুল মতিন এটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করছেন। তবে এ সময় কেউ হতাহত হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares