Main Menu

মাছ ধরাকে কেন্দ্র করে নাসিরনগরে নিহত এক

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছ ধরাকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের লাঠির আঘাতে মামাতো ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে। নিহতের নাম জানু মিয়া- (৫৫)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার বিকালে বাড়ির পাশের একটি ডোবার পানি সেচে মাছ ধরার সময় একই গ্রামের ফুফাতো ভাই আলমাছ মিয়ার সাথে জানু মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় আলমাছ মিয়ার ভাই আবু ইছা মিয়া লাঠি দিয়ে জানু মিয়ার মাথায় আঘাত করলে জানু মিয়া  আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতের বেলা চিকিৎসাধীন অবস্থায় জানু মিয়া মারা যান।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares