Main Menu

নাসিরনগরে যুবদলের বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]
নাছিরনগর প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব,বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সকল কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও নিদর্লীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে  কেন্দ্রীয়  যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে   শনিবার  নাসিরনগর উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ আবু সারোয়ারের  সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক মোঃ জামাল মিয়া, গোর্কণ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোঃ আরিফ আহমেদ, যুবদল নেতা আফজাল ভুইয়া,কামরুল হাসান বাবুল, তৌহিদ মিয়া, আজগর আলী, কাউছার মিয়া,নজরুল ইসলাম, আবদুল মতিন, সেন্টু,জাকির হোসেন, খোয়াজ ,সাজ্জাদ চকদার, আবদুর রহমান ও আবুল কাসেম প্রমূখ। বক্তারা অবিলম্বে যুবদলের যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares