Main Menu

সরাইলে বাংলাদেশ সার্ভেয়ার এসোসিয়েশনের প্রথম সমন্বয় সভা

[Web-Dorado_Zoom]
সরাইলে বাংলাদেশ আমিন (সার্ভেয়ার) এসোসিয়েশনের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় মনোয়ারা হাসপাতালের হল রুমে আয়োজিত দিন ব্যাপী সমন্বয় সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রশিক্ষিত সার্ভেয়ার গন উপস্থিত ছিলেন। মোঃ চেরাগ আলী আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় সমন্বয় কমিটির আহবায়ক ফরিদ আহমেদ। উদ্ভোধন ঘোষনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান। জেলা কমিটির সম্পাদক হাবিবুর রহমান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন- সরাইল উপজেলা সমন্বয় কমিটির সভাপতি মোঃ শওকত আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক এ কে এম মোস্তাফিজুর রহমান খান (মন্টু), মোঃ আবদুল হান্নান, সদস্য আবুল হোসেন, আশুগঞ্জের শামিম চৌধুরী, রায়পুরার আহমদ আলী, আজহারুল ইসলাম, নরসিংদীর সম্পাদক সুমন রাহাত, বেলাবো থানার অহিদুজ্জামান অহিদ, হবিগঞ্জের নুরুল আমিন, বিজয় নগরের শাহজাহান, নাসিরনগরের মাজহান শাহ, জেলার যুগ্ম সম্পাদক খুরশেদ আলম মাষ্টার। বক্তারা বলেন, আমরা এ দেশের নাগরিক। সরকারি সুবিধা ভোগ করার অধিকার আমাদের ও রয়েছে। সরকার আমাদের কে নিবন্ধন দিয়ে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তাদের এ প্রত্যাশা সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলে তারা আশা করছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares