Main Menu

নবীনগরে তৌহিদ-তৌফিক স্মৃতি শিক্ষা বৃত্তি প্রদান

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (৩০.০৩.১৩) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে ‘তৌহিদ-তৌফিক স্মৃতি শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ডা. আবুল হাশেম। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ করেন। এতে বক্তব্য রাখেন শিক্ষাবৃত্তির প্রতিষ্ঠাতা এডভোকেট একরামুল হক মাখন, প্রথম আলো প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম, সহকারি শিক্ষক মো. কামরুজ্জামান প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares