Main Menu

আমিনপুর থেকে বালকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

 

প্রতিবেদক : শনিবার পৌর এলাকার আমিনপুর থেকে অজ্ঞাত পরিচয় এক বালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, আমিনপুর গ্রামের ছয়বাড়িয়া এলাকার একজন কৃষক তার জমি দেখতে গেলে জমির পাশের খালে লাশটি পড়ে থাকতে

দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।


সদর থানার উপ-পরিদর্শক মো. আরিফ আলী জানান, আমরা লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। বালকটিকে মনে হয় তিন-চার দিন আগে মেরে ফেলে রাখা হয়েছে। তাই কিছূ বোঝা যাচ্ছেনা।

গোর্কন গ্রামের সঞ্জয় কর্মকার নামে এক প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোরকে ফোন করে জানান, অনেকের মত কৌতুহল বশত আমিও লাশটি দেখতে গিয়েছিলাম, তবে লাশটি এতটাই পঁচে গিয়েছিল যে তা বোঝা যাচ্ছিলনা। তিনি তার মোবাইল ক্যামেরাই ছবি ধারন করে তা টোয়েন্টিফোর ডট কমের পাঠকদের জন্য পাঠিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares