Main Menu

নাসিরনগরে ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ আহত ৩০

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায়নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রামে জমিতে মাটি কাটা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ হয়েছে । এ নিয়ে এলাকায় টানা টান উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের রেনু মিয়া সর্দারের সাথে একই এলাকার মনা মিয়া সর্দারের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে রেনু মিয়ার লোকজন জমিতে মাটি কাটতে গেলে মনা মিয়ার লোকজন বাধাঁ দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে রেনু মিয়া সর্দার (৭০), নোয়াব আলীকে (৪২) জেলা সদর হাসপাতাল ও লিজা বেগম (৩০), সহিদ মিয়া (৪০), মোহন মিয়াকে (৪২) উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবদুল কাদের জানান, ‘এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares