Main Menu

সরাইল ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন,অপর তিনজন আহত

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের
খুন হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের ইউপি সদস্য মারাজ মিয়ার সঙ্গে তার ছোটভাই জুরু মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। দুই ভাইয়ের মধ্যেকার এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় তাদের বাড়িতে শালিসী সভা বসে। ওই সভায় বাদানুবাদের এক পর্যায়ে ছোট ভাই জুরু মিয়া টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করলে বড়ভাই ইউপি সদস্য মারাজ মিয়া গুরুতর আহত হন। এ সময়ে হামলায় মারাজ মিয়ার দুই ছেলে দ্বীন ইসলাম ও হাফিজুল ইসলার এবং  মেয়ে পুতুল আক্তারও আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মারাজ মিয়া ও তার ছেলে দ্বীন ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারাজ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দ্বীন ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মারাজ মিয়া নোয়াগাঁও ইউনিয়নে ২০ বছর যাবৎ ইউপি সদস্য ছিলেন।


সরাইল থানার পুলিশ পরিদর্শক (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জেলা সদর হাসপাতাল মর্গে নিহত মারাজ মিয়ার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares