Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জামায়াত সমর্থক গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে নয় জামায়াত সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জেলা শহরসহ ছয়টি উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা স্ব স্ব এলাকায় মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল বলে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মুসলিম মিয়া (৪০), দক্ষিণ জাঙ্গাল গ্রামের সেলিম মিয়া (৪৫), বিজয়নগর উপজেলার সেজামূড়া গ্রামের নাহিদ মিয়া (৪৮), রামচন্দ্রপুর গ্রামের ফায়েজ মিয়া (৪২), আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের শহিদ মিয়া (৩৫),  কসবা উপজেলার তালতলা গ্রামের আব্দুল জলিল (৪৪), কান্দারপাড় গ্রামের লিটন হোসেন (২৫), নবীনগর উপজেলার গঙ্গানগর গ্রামের ইউছুফ নবী (৪২) ও নাসিরনগর উপজেলার জেঠাগ্রামের মঞ্জু মিয়া (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম  জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares