Main Menu

মির্জা ফখরুলের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিকী অবস্থান ধর্মঘট

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : মির্জা ফখরুল ইসলাম আলমগীরের  নি:শর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি প্রতিকী অবস্থান ধর্মঘট পালন করেছে।  মঙ্গলবার সকালে স্থানীয় পৌর মুক্তমঞ্চে অবস্থান ধর্মঘটে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি-সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট হারুন আল রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল বাকী, অ্যাডভোকেট আনিছুর রহমান মন্জু,সিরাজুল ইসলাম সিরাজ, এ,বি.এম মোমিনুল হক,অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, জিল্লুর রহমান, হাজী মোহাম্মদ জাহাঙ্গীর, আবদুল ওয়াহিদ খান লাভলু, বাহার চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে আওয়ামীলীগ যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তা নজিরবিহীন। তাদের দু:শাসনে দেশের মানুষ আজ অতিষ্ট। গণমানুষ এখন এই সরকারের পতন চায়। আর এই সরকার পতনের আন্দোলনকে গতিশীল করতে বক্তারা নেতাকর্মীদের প্রতি আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares