Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১০৭ বোতল হুইস্কি, ৪৯ বোতল ফেনসিডিল আটক

[Web-Dorado_Zoom]

08-12-15০৮ ডিসেম্বর ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৭ বোতল হুইস্কি, ৪৯ বোতল ফেনসিডিল আটক করা হয়।

অদ্য ০৮ ডিসেম্বর ২০১৫ তারিখ কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কাজিয়াতলী কোম্পানী কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ মাসুক মিয়া এর নেতৃত্বে চোরাচালান নিরোধ অভিযান পরিচালনা করে ৫৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। এছাড়া একই উপজেলার মন্দবাগ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মঈনপুর বিওপি’র টহল দল কর্তৃক ৩৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে।

অপরদিকে ফকিরমোড়া বিওপি’র জুনিয়র কর্মকর্তা মোঃ মমতাজ উদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার নুরপুর সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে ৪৯ বোতল ফেনসিডিল আটক ছাড়াও বিজয়নগর উপজেলার নোয়াবাদী সীমান্ত এলাকা হতে সিংগারবিল বিওপি’র টহল দল কর্তৃক ১৭ বোতল হুইস্কি আটক করা হয়েছে।

এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি হুইস্কি এবং ফেনসিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং মাদকের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares