Main Menu

পরিচ্ছন্ন, যানযট মুক্ত, আধুনিক নগরী গড়তে আগামী দিনেও পৌরবাসী সকলের সহায়তা চাই :: মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

20151208_164857ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমাদের সবার প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া। আমরা সবাই স্বপ্ন দেখি একটি সুন্দর, পরিচ্ছন্ন, যানযট মুক্ত আধুনিক নগরীর। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নে চাই একটি দক্ষ, যোগ্যতা সম্পন্ন পৌর পরিষদ ও অভিজ্ঞতা সম্পন্ন পরিশ্রমী কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও যা বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার পৌর পরিষদের রয়েছে। আর তাই উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অতিতের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। কিন্তু পৌরবাসীর সহায়তা ছাড়া সুন্দর, পরিচ্ছন্ন, যানযট মুক্ত আধুনিক নগরী গড়ার প্রচেষ্টা পৌর কর্তৃপক্ষের একারপক্ষে সম্ভব নয়।

মেয়র গতকাল বুধবার বিকালে কান্দিপাড়া শ্রী শ্রী রঘুনাথ জিউর আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত কান্দিপাড়া শ্রী আখড়াবাড়ী শান্তি কমিটি আয়োজিত এলাকাবাসীর সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন দায়িত্ব নিয়ে ঋণগ্রস্থ পৌরসভাকে স্বাবলম্বী করেছি। ধারাবাহিক ভাবে বিভিন্ন প্রকল্প সহয়তা এনে সেগুলি দিয়ে শহরের উন্নয়ন কাজ করে যাচ্ছি। দিন দিন এখানে উন্নয়ন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উন্নয়ন কাজ একটি চলমান পক্রিয়া। তিনি বলেন, চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা ঠিক থাকলে আগামীতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দেশের ১ নাম্বার পৌরসভা হিসেবে পরিনত হবে। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় আগামী দিনেও পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কান্দিপাড়া শ্রী রঘুনাথ জিউর আখড়া মন্দিরের গুরুদেব শ্রী হরি আনন্দ গোস্বামী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম, জেলা চেম্বারের উর্দ্ধতন সহ সভাপতি মোঃ আশরাফুল আলম মাহফুজ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন তপন চৌধুরী, সাধু মিয়া, হাজী ইকবাল খান, মোঃ খলিলুর রহমান, মাশু মিয়া, মস্তুু মিয়া, আসাদুজ্জামান শাহিন, মোঃ নোমান, শাহীন মিয়া। সভায় সভাপতিত্ব করেন মোঃ রাশেদুল হক। সভা পরিচালনা করেন নারায়ণ সাহা। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কান্দিপাড়া শান্তি কমিটির সভাপতি ঝুটন রায়, সাধারণ সম্পাদক মোঃ শ্যামল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares