Main Menu

১২ নভেম্বর মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক স্মৃতি লক্ষ টাকা ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল

[Web-Dorado_Zoom]

sf১২ নভেম্বর শনিবার বিকাল ৩টায় সদর উপজেলার সুহিলপুর খেলার মাঠে সুহিলপুর ক্রীড়া সংসদের আয়োজনে মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ জাহাঙ্গীর, সুহিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মোবারক মুন্সী, বিশিষ্ট ব্যাংকার ফখরে আলম চৌধুরী তাউস, সাবেক ভিপি আবু শামীম মোঃ আরিফ। প্রধান বক্তা সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আজাদ হাজারী আঙ্গুর।

সভাপতিত্ব করবেন সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ও সুহিলপুর ক্রীড়া সংসদের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল। অনুষ্ঠানে আমন্ত্রিতদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সুহিলপুর ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares