Main Menu

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আব্দুন নূরের সাথে পৌর পরিষদের মতবিনিময়

[Web-Dorado_Zoom]

mayor23516গত রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পলিসি সাপোর্ট এর পরিচালক কাজী আব্দুন নূরের সাথে মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর পরিষদ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, পৌর সচিব ইসহাক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাউসার, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার প্রমুখ।

মতবিনিময়কালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পলিসি সাপোর্ট এর পরিচালক কাজী আব্দুন নূর বলেন, পৌরসভা জনপ্রতিনিধিদের পরিচালিত একটি জনপ্রতিনিধিত্বমূলক সেবাধর্মী প্রতিষ্ঠান। পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা ছাড়া পৌরসভার উন্নয়ন বা উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন। তাই সকলের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকান্ড এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ দেওয়া ও স্যানিটেশন ব্যবস্থা জোর করার জন্য যা যা দরকার সেগুলো বাস্তবায়িত করতে একটি ডাটা সরবরাহ করেন এবং মন্ত্রণালয়ে উপস্থাপন করবেন বলেও জানান।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares