
মতবিনিময়কালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পলিসি সাপোর্ট এর পরিচালক কাজী আব্দুন নূর বলেন, পৌরসভা জনপ্রতিনিধিদের পরিচালিত একটি জনপ্রতিনিধিত্বমূলক সেবাধর্মী প্রতিষ্ঠান। পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা ছাড়া পৌরসভার উন্নয়ন বা উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন। তাই সকলের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকান্ড এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ দেওয়া ও স্যানিটেশন ব্যবস্থা জোর করার জন্য যা যা দরকার সেগুলো বাস্তবায়িত করতে একটি ডাটা সরবরাহ করেন এবং মন্ত্রণালয়ে উপস্থাপন করবেন বলেও জানান।প্রেস রিলিজ