Main Menu

সাংবাদিক স.ম সিরাজুল ইসলামের চির বিদায় লগ্নে

[Web-Dorado_Zoom]

snআমিন শাহিন: না ফেরা না দেখার দেশে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক সিরাজ ভাই, যে বাসায় ছিল তাঁর প্রতিদিনের আসা যাওয়া সে বাসা থেকে, যে পথে তিনি চলতেন সে পথে তাঁর বিদায় যাত্রা। সব সময় সরব মানুষটি শোকাহত পুত্র আর স্বজনদের কাঁধে চড়ে নিরবে বিদায় নিচ্ছেন। আর দেখা হবে না এ বাড়িতে, এ পথে, দেখা হবে না সংবাদপত্র নিয়ে ব্যতিব্যস্ত সকালে , আলাপচারিতায় মুখরিত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে। ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-সম্পাদক, সংবাদপত্র পরিবেশক স.ম সিরাজুল ইসলাম এর মরদেহ কান্দিপাড়া বাসা থেকে বিদায় নেয় আজ। কান্দিপাড়া জামেয়া ইউনুছিয়া মাদ্রাসায় বাদ জোহর নামাজে জানাজা পরে উত্তর মৌড়াইল গোরস্তানে দাফন হয়েছেন। সাংবাদিক স.ম সিরাজ ভাই এর রুহের মাগফেরাত কামনা করি, সমবেদনা জানাই শোকাহত পরিবারকে। শোকাহত পরিবার যেন এই মোক সইতে পারে এ জন্য মহান সৃষ্টি কর্তার রহমত কামনা করি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares