Main Menu

ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এ বিজয় উৎসর্গ করছি– আলহাজ্ব শফিকুল আলম এমএসসি(ভিডিও)

[Web-Dorado_Zoom]

msc-safiqul

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল আলম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.রেজওয়ানূর রহমান। এসময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলহাজ্ব শফিকুল আলম এ জয়কে ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি উৎসর্গিত করেন। তিনি বলেন, আমি এ বিজয়কে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে উৎসর্গ করছি। বিজয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন।

তিনি আরো বলেন, একটি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়তে তিনি অঙ্গীকারাবদ্ধ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares