Main Menu

সরাইলে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে নিখোঁজের ৫ দিন পর সজল দাস(৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সে নন্দীপাড়া এলাকার চরনী দাসের ছেলে । তার ১ ছেলে ৩ মেয়ে।সে গত শনিবার সকালে বাড়ি থেকে প্রতিদিনের মত বেড় হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার বিকালে বাড়ি পার্শের পুকুর থেকে সজলের লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
নিহতের স্ত্রী কৈশালী রাণী দাস জানান, গত ২৭ জানুয়ারী শনিবার প্রতিদিনের মত ঘর থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। এ ব্যাপারে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। সে মানুষিক ও মৃগী রোগী ছিল তাকে অনেক চিকিৎসা করানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশের্^র পুকুরে সজলের লাশ ভাসতে দেখে এলাকাবাসি।
সরাইল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মোঃ নাজমুল আলম জানান, পারিবার সূত্রে জানাযায়, সজল দাস মানুষিক ও মৃগী রোগী ছিল। লাশটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares