
নিহতের স্ত্রী কৈশালী রাণী দাস জানান, গত ২৭ জানুয়ারী শনিবার প্রতিদিনের মত ঘর থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। এ ব্যাপারে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। সে মানুষিক ও মৃগী রোগী ছিল তাকে অনেক চিকিৎসা করানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশের্^র পুকুরে সজলের লাশ ভাসতে দেখে এলাকাবাসি।
সরাইল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মোঃ নাজমুল আলম জানান, পারিবার সূত্রে জানাযায়, সজল দাস মানুষিক ও মৃগী রোগী ছিল। লাশটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।