Main Menu

সংস্কৃতিকর্মী ও শিল্পি হৃদয় কামালের মায়ের মৃত্যু॥বিরাসারে দাফন, শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]

sukahoto

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসম্পাদক,পৌর এলাকার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি,বিশিষ্ট কন্ঠশিল্পি হৃদয় কামালের মা খোদেজা বেগম আর নেই।গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।এসময় তার বয়স হয়েছিলো ৬৫ বছর।মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।গতকাল রোববার সকাল ১১ টায় বিরাসার মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে এলাকারই কবরস্থানে দাফন করা হয়।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,সাবেক উপজেলা চেয়ারম্যান বশিরুল্লাহ জরু,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার,সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সম্পাদক আবদুল মান্নান সরকার,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,ওয়ার্ড কাউন্সিলর খবির উদ্দিন,জেলা যুবলীগ সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বাশার,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাজি রেজাউল করিম বাবুল,তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সম্পাদক বাছির দুলাল,জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া,দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম,জেলা ছাত্রদল যুগ্ম-সম্পাদক বায়েজীদ আহমেদ হেলাল উপস্থিত ছিলেন।এর আগে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি এড.এমদাদুল হক চৌধুরী,প্রেসক্লাব সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,নাগরিক ফোরাম সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত,খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার,তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক স্বপন কুমার দেবনাথ বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

কন্ঠশিল্পি হৃদয় কামালের মায়ের প্রয়াণে জেলা আওয়ামীলীগের শোক

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসম্পাদক,পৌর এলাকার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি,বিশিষ্ট কন্ঠশিল্পি হৃদয় কামালের মায়ের মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জেলা আওয়ামীলীগ।গতকাল রোববার জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এক বিবৃতিতে এ শোক জানান।এসময় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।

কন্ঠশিল্পি হৃদয় কামালের মায়ের প্রয়াণে এমপি মোকতাদির চৌধুরীর শোক

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসম্পাদক,পৌর এলাকার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি,বিশিষ্ট কন্ঠশিল্পি হৃদয় কামালের মায়ের মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগ ও পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।।গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এ শোক জানান।এসময় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।

হৃদয় কামালের মাতার মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবীরের গভীর শোক
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হৃদয় কামালের মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর। বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হৃদয় কামালের মাতার মৃত্যুতে আল মামুন সরকারের গভীর শোক
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হৃদয় কামালের মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares