Main Menu

নবীনগর পৌর এলাকার থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আটক ১

[Web-Dorado_Zoom]

5858এস.এ রুবেল:: নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়া থেকে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ  প্রেম চাঁন ঋষি (২৫)  নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। প্রেম চাঁন ঋষি ওই এলাকার প্রফুল্ল ঋষির ছেলে।

থানা সুত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ  গতকাল শুক্রবার (২৯/৭) রাতে ঐ এলাকায় অভিযান চালায়। থানার দায়ীত্বরত এস আই সুখেন্দু বসু সংগীয় ফোর্স নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন।

উল্লেখ্য, ভোলাচং ঋষি পাড়ায় এক সময় মদ উৎপাদনে ব্যাপক আলোচিত ছিল। আনুমানিক এ এলাকাতে শতাধিক বাড়িতে মদ তোলা হত বলে স্থানীয় সুত্র জানিয়েছে। মদ তোলা ও বিক্রি যখন অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছিল তখন  স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল এর নির্দেশে নবীনগর থানা পুলিশের চেষ্টায় গত দুই বৎসর যাবত ঋষি পাড়ায় মদ তোলা ও বিক্রি বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, এলাকার গুটিকয়েক ব্যক্তি গত কয়েকদিন ধরে ভৈরব থেকে মদ এনে বিক্রি করছেন । গ্রামের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি  এ খবর পেয়ে নবীনগর থানায় খবর দিলে পুলিশ এসে মদ উদ্ধার সহ উক্ত আসামীকে আটক করে।

নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, আসামীকে আজ শনিবার সকালে মাদকের মামলায় কোর্টে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares