Main Menu

পৌর এলাকার বিভিন্নপূজামন্ডপ পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবীর

শেখ হাসিনার সরকারের আমলেই সকল ধর্মের মানুষ নিরাপদভাবে যার যার ধর্মীয় উৎসব পালন করতে পারে

[Web-Dorado_Zoom]

mayor111016সোমবার নবমীপূজায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পাইকপাড়া ও গোকর্ণঘাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব ফেরদৌস মিয়া, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা বেগম, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খোকন কান্তি আচার্য্য, শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুছ মিয়া, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মন মিয়া, শহর যুবলীগ নেতা, সুমন মিয়া, মোঃ বকুল মিয়া, আরশ মিয়া, মিজানুর রহমান পলাশ প্রমুখ।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই সকল ধর্মের মানুষ নিরাপদভাবে যার যার ধর্মীয় উৎসব পালন করতে পারে।
তিনি বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি এ সময় সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা জানান।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares