Main Menu

মোঃ কামরুজ্জামান ভূঁইয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় প্রয়াস ফাউন্ডেশনের দোয়া মাহফিল

[Web-Dorado_Zoom]

সুজেলা কামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূঁইয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জের নাওঘাট গ্রামে সংগঠনটির প্রধান কার্যালয়ে গতকাল শুক্রবার বাদ জু’মা অনুষ্ঠিত দোয়া মাহফিলে আতিকুল ইসলাম, আশিকুল ইসলাম, সাকি, রাফি, সিফাত, মিথিল, আশিক, রায়হান, রিফাত শুভ রিফাত প্রমুখ সহ প্রয়াস ফাউন্ডেশনের সুবিধা বঞ্চিত শিশুরাও উপস্থিত ছিলেন।

অসহায় দরিদ্র মানুষের অকৃত্রিম বন্ধু: আশ্রয়হীন দিশেহারা মানুষের শেষ আশ্রয়স্থল, পুরাতন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কেএসকে ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী, দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি নাওঘাট দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, নাওঘাট দক্ষিণপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় ক্ষুদে পন্ডিতদের পাঠশালার কর্ণধার, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের কৃতি-সন্তান সুজেলা-কামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য ও ঢাকাস্থ-আশুগঞ্জ ব্যাগ শিল্প কল্যাণ সমিতির আহবায়ক মোঃ কামরুজ্জামান ভূঁইয়া গত ২২শে সেপ্টম্বর সন্ধ্যা ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হলে তাঁর হার্ট চিহ্নিত তিনটি ব্লকের একটিতে রিং লাগিয়ে অপসারণ করা হয়।

মোঃ কামরুজ্জামান ভূঁইয়ার রোগ মুক্তি কামনায় গতকাল বাদ জু’মা মসজিদে মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares