Main Menu

আশুগঞ্জে ব্যাংক নিরাপত্তাকর্মীর হাত-পা বাধা রক্তাক্ত মরদেহ উদ্ধার॥ আটক দুই

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলবমেন্ট ব্যাংকের (বিডিবিএল) নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩) এর হাত পা বাধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার শরিয়তনগরে নজরুল মেডিকেল ভবনের দ্বিতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলেকার হীরুদ বিশ্বাসের ছেলে। ইতিমধ্যে পিবিআই ও সিআইডির একাধিক টিম ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিল রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা ব্যাংকের ভিতরে যাওয়ার জন্য দরজায় ডাকাডাকি করেও কোন সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে রাজেশের হাত পা বাধা রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এসময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাংগা ও জানালার গ্রীল কাটা পাওয়া যায়। তবে ব্যাংকের ভোল্ট ভাংগার চেষ্টা করলেও তা সুরক্ষিত আছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিন ও নাহিদ মিয়া নামে ব্যাংকের আরো দুইজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মো: আনিসুর রহমান জানান, কি কারনে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares