Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টার পদ থেকে

মন্ত্রী সায়েদুল হককে অব্যাহতির প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ

[Web-Dorado_Zoom]

nmb প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পদ থেকে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী অ্যাডভোকেট সায়েদুল হককে অব্যাহতি দেয়ার প্রতিবাদে গতকাল সোমবার সকালে নাসিরনগর উপজেলার ভলাকূূট ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউনিয়ন আওয়ামীলীগ।
সকালে ভলাকূট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নরেশ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও ভলাকূট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ জুয়েল, ভলাকূট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কার্তিক দাস, ইউপি সদস্য দুলা মিয়া, কালু মিয়া, জালাল মিয়া, সোহেল মিয়া, মোঃ সজিব মিয়া, মোঃ নাজির মিয়া, ইউপি সদস্য নাসিমা বেগম, ইউপি সদস্য অহল্লা রানী মল্লিক, ইউপি সদস্য বিলকিস বেগম, যুবলীগ নেতা তোয়ায়েল আহমেদ, ছাত্রলীগ নেতা সজিব ওয়াহিদ রাজিব, হাসান মাহমুদ খায়রুল প্রমুখ।

nhc
মানববন্ধনে বক্তারা মন্ত্রীর অব্যাহতির সুপারিশের নিন্দা জানিয়ে বলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ সায়েদুল হককে অন্যায়ভাবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তা প্রত্যাহার করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares