Main Menu

ভলিবল প্রতিযোগিতা- ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

[Web-Dorado_Zoom]

23-12-15২৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কুমিল্লা সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল ৩-০ সেটের ব্যবধানে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উল্লেখ্য, ২১ হতে ২৩ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত কুমিল্লা সেক্টরের অধীনস্থ ৪, ১০ এবং ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মধ্যে এই জাকজমকপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় সিপাহী মোঃ আতিকুর রহমান-১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং সিপাহী মোঃ ইমরুল হোসেন বিশ্বাস-১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপ মহাপরিচালক, মোঃ আমিরুল ইসলাম সিকদার, বিজিবিএম, পিবিজিএম, জি+, সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম, অধিনায়ক, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল, পরিচালক, মোহাম্মদ মোখলেসুর রহমান-পিবিজিএম, অধিনায়ক, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা এবং পরিচালক মোঃ শামীম ইফতেখার, পিবিজিএম, অধিনায়ক ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ফেনী। জাকজমকপূর্ণ এই ভলিবল প্রতিযোগিতা বিজিবি কুমিল্লা এবং অধীনস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপভোগ করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares