
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপ মহাপরিচালক, মোঃ আমিরুল ইসলাম সিকদার, বিজিবিএম, পিবিজিএম, জি+, সেক্টর কমান্ডার, বিজিবি কুমিল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম, অধিনায়ক, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল, পরিচালক, মোহাম্মদ মোখলেসুর রহমান-পিবিজিএম, অধিনায়ক, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা এবং পরিচালক মোঃ শামীম ইফতেখার, পিবিজিএম, অধিনায়ক ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ফেনী। জাকজমকপূর্ণ এই ভলিবল প্রতিযোগিতা বিজিবি কুমিল্লা এবং অধীনস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যগণ উপভোগ করেন।প্রেস রিলিজ