Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

cooerative
ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ইফতার মাহফিল গতকাল বুধবার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. নুর মোহাম্মদ জামাল, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহাবুবুল আলম খোকন, জেলা সমবায় অফিসার মোঃ মনিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার সুব্রত বণিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয়নগর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, মডেল থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব, নাটাই উত্তর ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, বাসুদেব ইউপি চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সমবায় ব্যাংকের পরিচালক আদেশ চন্দ্র দেব, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান।

ইফতার মাহফিলে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছার।  তিনি সকলকে আসন্ন ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares