Main Menu

কাতারে ‘বাংলাদেশ সাংবাদিক ফোরাম’ নতুন কমিটির অভিষেক

[Web-Dorado_Zoom]

Untitled-12আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধি :: গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের উপস্থিতি এবং কমিউনিটি নেতাদের শুভেচ্ছা এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কাতারে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতার-এর নতুন কমিটির অভিষেক।

২৮ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেশটির নাজমায় রমনা রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম কাতারের সভাপতি ও কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক একেএম আমিনুল হক।

প্রধান অতিথি হিসেবে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রতিনিধিত্ব করেন দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার নিউজ এজেন্সির প্রধান সম্পাদক শেখ খালেদ আব্দুল্লাহ আযযিয়ারাহ।

দূতাবাসের দ্বিতীয় সচিব নাজমুল হক নতুন কমিটির নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন এবং আশা প্রকাশ করে বলেন, এ কমিটির সক্রিয় নেতৃত্বে বাংলাদেশি প্রবাসী সাংবাদিকরা কমিউনিটির সার্বিক সেবায় আরও বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

বিশেষ অতিথির বক্তৃতায় কাতার নিউজ এজেন্সির প্রধান সম্পাদক শেখ খালেদ আব্দুল্লাহ বলেন, মুক্ত সাংবাদিকতার জন্য কাতারের নীতি সবসময় উদার। যা কিছু সমাজের জন্য কল্যাণকর, তা তুলে ধরাই সাংবাদিকের সার্থকতা। তিনি এ সময় নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতে আপনাদের যে কোন আয়োজনে আমি সর্বাত্মক সহযোগিতা করব।

সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক তার বক্তৃতায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফোরাম সব দল ও মতের উর্ধ্বে কাজ করে যাবে। সাধারণ সম্পাদক গোলাম মাওলা হাজারী তার বক্তৃতায় বলেন, সত্য সাংবাদিকতা সবচেয়ে বড় শক্তি। আমাদের এই ফোরাম নিরপেক্ষ তথ্য তুলে ধরার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিকে সচেতন করে গড়ে তোলার জন্য বহুমুখী কর্মসূচী পালন করবে।

ফোরামের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তামীম রায়হানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাতার শাখা ব্যবস্থাপক মো. মোস্তফা এবং বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিমউদ্দীন।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপদেষ্টা নুর মোহাম্মদ, সহ সভাপতি ইউসুফ পাটোয়ারী লিঙ্কন, সহ সভাপতি আকবর হোসেন বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সালাম ও সাহিত্য সম্পাদক মফিজুল ইসলাম।

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহাবউদ্দীন মো. শামীম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ রানা, প্রচারও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম,সাহিত্য সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।

কাতার আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম ফরিদুল হক,সাধারণ সম্পাদক নূরুল আলম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু,বিজনেস এসোসিয়শনের  (এন.আর.বি- বিএ)সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,  চট্টগ্রাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, বৃহত্তর ময়মনসিংহ  সমিতির সভাপতি তুহিনুল হক, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম খন্দকার, মেলা চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো নাসির উদ্দিন, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক আমিনুল হক, জাসদ সভাপতি কমরেড ইসমাইল, যুবলীগ সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী ফোরকান রেজা, চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি নূরুল আজিম, রাউজান সমিতির সভাপতি মুহসীন আলী সহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মো. ইব্ররাহিম খলীল। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দুআ ও মুনাজাত পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কর্মরত ইমাম হাফেজ লোকমান হোসেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares