Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি পালনে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

পরে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান।

এছাড়াও পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শহীদদের প্রতি গার্ড অব অর্নার প্রদর্শন করেন। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares