Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার ও গুলিসহ জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন আটক

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ০১ টি বিদেশী রিভলবার ও ০২ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী সুমন মিয়া(৪৪) কে আটক করেছে র‌্যাব-১৪। সুমন শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা  সুমন জেলা যুবলীগের সহ-সভাপতি। রবিবার সকাল ১০টার দিকে শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পৌর এলাকার পশ্চিম পাইকপাড়া এলাকায় সাধারণ মানুষকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়-ভিতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালায় র‌্যাব। পরে রবিবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ০১ টি বিদেশী রিভলবার ও ০২ রাউন্ড গুলিসহ হাতে নাতে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সুমনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares