Main Menu

বেতবাড়িয়া বাস চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর চার যাত্রী

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর চার যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকলে পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কসবাগামী একটি যাত্রীবাহী বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রী মারা যান। এ ঘটনায় আহত অপর চার যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares