Main Menu

বিজয়নগরে সরকারি চাল সহ মহিলা মেম্বার আটক, কারাদন্ড প্রদান

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু::  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি ১৮ বস্তা চালসহ মোছা: নিলুফা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে আটকের পর এক বছরের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) সন্ধায় উপজেলার চরইসলামপুর গ্রামে ওই নারী ইউপি সদস্যের নিজ বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নিলুফা চরইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি সদস্য নিলুফা নিজ ঘরে আত্মসাতের উদ্দেশ্যে সরকারি চাল মজুদ করে রেখেছেন- এমন তথ্য পেয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিলুফার বসত ঘর থেকে ১৮ বস্তা (৩০ কেজি বস্তা) বিজিডির সরকারি চাল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, অসৎ উদ্দেশ্যে ইউপি সদস্য তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছিলেন। সেজন্য তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares