
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউপি সদস্য নিলুফা নিজ ঘরে আত্মসাতের উদ্দেশ্যে সরকারি চাল মজুদ করে রেখেছেন- এমন তথ্য পেয়ে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিলুফার বসত ঘর থেকে ১৮ বস্তা (৩০ কেজি বস্তা) বিজিডির সরকারি চাল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, অসৎ উদ্দেশ্যে ইউপি সদস্য তার বাড়িতে সরকারি চাল মজুদ রেখেছিলেন। সেজন্য তাকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।